পাঁচ জেলার মধ্যে কৃষির GAP সার্টিফিকেট অর্জন করলেন হাটহাজারীর কৃষক মনছুর শাহ

সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : কৃষির GAP (Good agricultural Practices বা উত্তম কৃষি চর্চা) সার্টিফিকেট অর্জন করেছেন হাটহাজারী উপজেলার প্রান্তিক কৃষক ও উদ্যোক্তা মোঃ মনছুর শাহ। সোমবার দুপুরে হাটহাজারী উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ সার্টিফিকেট তুলে দেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন ভুঁইয়া। এসময় সার্টিফিকেট অর্জন করা মোঃ মনছুর শাহকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ অর্জন কেবল একজন কৃষক কিংবা হাটহাজারীর নয় এ অর্জন পুরো চট্টগ্রামের। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও লক্ষীপুর জেলার মধ্যে তিনিই একমাত্র গ্যাপ সার্টিফিকেট প্রাপ্ত কৃষক। এক কথায় চট্টগ্রাম অঞ্চলের তিনিই প্রথম গ্যাপ সার্টিফাইড কৃষক। আমরা আশা করব ভবিষ্যতে তিনি এ ধারা অব্যাহত রাখবেন। একইসাথে ওই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসান মাহমুদের সঞ্চালনায় সার্টিফিকেট প্রাপ্ত মনছুর শাহ বলেন, কৃষি অফিসারগণের সঠিক পরামর্শ ও আন্তরিক সহযোগিতায় তাঁর এ অর্জন। নিরাপদ খাদ্য তথা বিষমুক্ত খাদ্য উৎপাদন অব্যাহত রাখার কথাও জানান তিনি। এদিকে দাপ্তরিক কাজে জেলায় অবস্থান করা উপজেলা কৃষি অফিসার মোঃ মেজবাহ উদ্দিন মনছুর শাহকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্যের বড়ই অভাব। এভাবে প্রান্তিক কৃষক ও উদ্যোক্তরা এগিয়ে আসলে নিরাপদ খাদ্যের যে অভাব তা থেকে কাটিয়ে উঠা সম্ভব হবে।হাটহাজারীর প্রতিটা কৃষকের পাশে কৃষি অফিস পাশে আছে। তিনি বলেন, যে কোন সমস্যা বা পরামর্শে কৃষকদের জন্য কৃষি অফিসারের দরজা সবসময় খোলা।
জানা গেছে, গ্যাপ (উত্তম কৃষি চর্চা) সার্টিফিকেট হলো নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং কৃষি পণ্যের মান নিশ্চিত করার একটি আন্তর্জাতিক ও জাতীয়ভাবে স্বীকৃত সনদ।
এর মূল উদ্দেশ্য, রাসায়নিক সারের নিরাপদ ও সহনীয় ব্যবহার নিশ্চিত করা, মাটির স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা করা, খামারে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বজায় রাখা ও উৎপাদিত কৃষি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির উপযোগী করা। মোঃ মনছুর শাহ উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ছানা উল্লাহ পাড়ার এয়াকুব আলী সারাং বাড়ীর মৃত রফিকের পুত্র। তিনি ধান চাষের পাশাপাশি সরিষা, শষা, খিরা, লাউ, মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, বাধা কপি, মুলা, তিতা করলা, ঝিঙ্গে, তরমুজ চাষ করেন। তিনি তিন একর জায়গার উপর সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে শষা চাষ করে এ খ্যাতি অর্জন করেছেন।

Share this news as a Photo Card

পাঁচ জেলার মধ্যে কৃষির GAP সার্টিফিকেট অর্জন করলেন হাটহাজারীর কৃষক মনছুর শাহ

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com