ঝিনাইদহে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার করা নিয়ে ওই গ্রামের ইউপি সদস্য কপিল উদ্দিন ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি-ঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক আধিপত্য বিস্তার কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Share this news as a Photo Card

ঝিনাইদহে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত

04 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com