সিঁড়ির রেলিংয়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

আনোয়ারা, চট্টগ্রাম: আনোয়ারায় ভবনের সিঁড়ির রেলিং থেকে নিচে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত মোহাম্মদ আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া এলাকার ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে।

এই পরিবার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় সৈয়দ নূরের ওই ভবনে ভাড়ায় থাকতো।

শুক্রবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, চারতলা ভবনের ওপরে রাতে সিঁড়ির রেলিংয়ে উঠে খেলার সময় হঠাৎ নিচে পড়ে গুরুতর আহত হয় আবির। তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হতে পারে।

Share this news as a Photo Card

সিঁড়ির রেলিংয়ে খেলতে গিয়ে শিশুর মৃত্যু

01 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com