পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হানের রহস্যময় পোস্ট

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম পুলিশের অভিযানের মুখে নোয়াখালী থেকে পালিয়ে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে উদ্দেশ্য করে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, দোযখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?

রোববার (২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এই স্ট্যাটাসটি সোমবার (৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনায় আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি নোয়াখালীর একটি এলাকায় অভিযান চালিয়ে রায়হান আলমকে প্রায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে শেষ মুহূর্তে তিনি একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান। এরপর থেকেই তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পরদিন আয়োজিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, রায়হান ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোযখ দেখে ফেলেছে বলে মন্তব্য করেন তিনি।

ধারণা করা হচ্ছে, এসপি মাসুদ আলমের ওই বক্তব্যের প্রতিক্রিয়াতেই রায়হান সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পোস্ট দিয়েছেন। যদিও এ বিষয়ে রায়হানের পক্ষ থেকে সরাসরি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

একই পোস্টে রায়হান নোয়াখালীর কিছু মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ধন্যবাদ নোয়াখালীর রংমালার মানুষদের। তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে। এছাড়া বিপদের সময়ে বিভিন্ন মানুষের সহযোগিতা পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। পোস্টের একাংশে সুযোগ পেলে ভালো পথে ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন বলেও মনে করছেন অনেকে।

এদিকে সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম আরও বলেন, রায়হানকে গ্রেপ্তারের লক্ষ্যে ওই এলাকায় প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিরুনি অভিযান চালানো হয়েছিল। তিনি বলেন, কেউ তাকে পালিয়ে যেতে কিংবা আত্মগোপনে সহায়তা করে থাকতে পারে। তবে সুনির্দিষ্ট তথ্য ছাড়া এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

চট্টগ্রামের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসীর ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাকে গ্রেপ্তারের অভিযান এখনও চলমান রয়েছে।

Share this news as a Photo Card

পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হানের রহস্যময় পোস্ট

04 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com