ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী ‎

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান  ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

‎রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও তাঁর ছেলে এবং কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আইয়ুব বাবুনগরী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

‎সাক্ষাতে প্রধানমন্ত্রী হেফাজত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। দেশ পরিচালনার জন্য হেফাজতের আমিরের দোয়া চান প্রধানমন্ত্রী।

‎এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

‎বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারীতে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জেয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি মাদরাসায় আলেমদের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন।

Share this news as a Photo Card

ফটিকছড়িতে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী ‎

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com