২০২৪ সালের এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি হবে জুনে

নিজস্ব প্রতিবেদক : আগামী ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঠ্যসূচি ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে হবে জুন মাসে।

এ ব্যাপারে গতকাল বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Share this news as a Photo Card

২০২৪ সালের এসএসসি ফেব্রুয়ারিতে, এইচএসসি হবে জুনে

05 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com