উরকিরচর উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সঙ্গে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময়

রাউজান প্রতিনিধি : উরকিরচর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতির আধুনিকায়ন এবং সামগ্রিক একাডেমিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা এবং পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ঐক্যবদ্ধভাবে গুণগত শিক্ষা নিশ্চিত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় নবগঠিত এডহক কমিটির পক্ষ থেকে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে শিক্ষক-কর্মচারীদের সহযোগিতা কামনা করা হয়।

মতবিনিময় সভায় অংশ নেওয়া সকল শিক্ষক-শিক্ষিকাকে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করায় ধন্যবাদ জানানো হয়।

Share this news as a Photo Card

উরকিরচর উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সঙ্গে শিক্ষক-কর্মচারীদের মতবিনিময়

12 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com