গুপ্ত হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে তকির নেতৃত্বে হাটহাজারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকির নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে ‘গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তকিবুল হাসান চৌধুরী তকির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি হাটহাজারী ডাকবাংলো চত্বর থেকে শুরু হয়। পরে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে প্রতিবাদ জানান। তকির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি বলেন, দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সোচ্চার রয়েছে। আওয়ামী লীগের গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল। জনগণের জানমাল ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করে যাবে।

কর্মসূচিতে হাটহাজারী উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন।

Share this news as a Photo Card

গুপ্ত হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে তকির নেতৃত্বে হাটহাজারীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com