
বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে বিএনপি নেতা মরহুম সিরাজুল ইসলামের কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ আলহাজ্ব এরশাদ উল্লাহ।
গতকাল উপজেলার আমুচিয়া ইউনিয়নের সিকদার বাড়ী আল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। পরে কালাইয়ারহাট সিকদার বাড়ীরস্থ সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মরহুম মোঃ সিরাজুল ইসলাম এর কবর জিয়ারত করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র সদস্য মো. শওকত আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান,আল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন,আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মনসুর চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ,উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক মোসলেম মিয়া , শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী , সাইফুল ইসলাম মেম্বার ও মরহুম সিরাজুল ইসলামের দুই সুযোগ্য পুত্র ব্যাংকার এস এম আনিসুল ইসলাম সুজন ও এস এম জামশেদুল ইসলাম রিপন,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াসসহ বিএনপির অংগসংগঠের নেতৃবৃন্দ।












