হাটহাজারীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীকে কারাদণ্ড

সুমন পল্লব, হাটহাজারী( চট্টগ্রাম) : চট্রগ্রামের হাটহাজারীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মোবাইল কোর্টের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

এই সময় মাদকসেবনের দায়ে মো:আলমগীর নামে এক ব্যাক্তিকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। পরর্বতীতে আসামিকে মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান,তথ্যের ভিত্তিতে মাদকের মূল বিক্রেতা পৌরসভার আলীপুর এলাকায় জাহাঙ্গীরের বাডিতে তল্লাসি করা হয় এবং থানা পুলিশকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

এ সময় এলাকাবাসীসহ সবাইকে সচেতন করা হয় ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তুলতে অনুরোধ করা হয়েছে। মোবাইল কোর্টে হাটহাজারী মডেল থানার একটি টিম সহযোগিতা করেন।

Share this news as a Photo Card

হাটহাজারীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীকে কারাদণ্ড

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com