চট্টগ্রামে ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

সঠিক খবর ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগে ২৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পরিচালিত বিশেষ অভিযানের ২৪ ঘণ্টার ফলাফলে এসব তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী  জানান, গত ২৪ ঘণ্টায় ৬২ হাজার ৭২১ পিস ইয়াবার পাশাপাশি ২৪ কেজি ৯৪২ গ্রাম গাঁজা, ৫৭ লিটার মদ, ৮ বোতল স্কফ সিরাপ ও ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এছাড়া মাদক বিক্রির ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে গ্রেপ্তার ২৩৭ জনের মধ্যে ৮৫ জন মাদক ব্যবসায়ী, দুজন মাদক বহনকারী এবং ১৫০ জন মাদকসেবী রয়েছেন।

এ ঘটনায় ৬৫টি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাদের কাছ থেকে মোট ৩৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

Share this news as a Photo Card

চট্টগ্রামে ৬২ হাজার ৭২১ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com