সীতাকুণ্ডে ফেরদৌস শিপইয়ার্ড গ্যাস বিস্ফোরণ নিহত ৮ আহত ১০

সুমন পল্লব, চট্টগ্রাম : সীতাকুণ্ডের উপজেলা ভাটিয়ারী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড মৌলভী পাড়া অবস্থিত ফেরদৌস ওয়াহিদ প্রকাশ বাপ্পী মালিকানা ধীন ফেরদৌস শিপইয়ার্ডে (জিরি সুবেদার) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ১৪ আগষ্ট ২০২৬ইং শুক্রবার সকাল ৮ টা। এলাকাবাসী খবর পেয়ে সকাল ১০ টা নিহত আহত দের উদ্ধার এগিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে মোট শ্রমিক কাজ করছে ৩৪ জন। এতে নিহত ৮ ,আহত ১০, শ্রমিক দগ্ধ ৫ নিখোঁজ রয়েছে অনেকে।যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

ফেরদৌস স্টিল শীপ ইয়ার্ড ভাটিয়ারী যে এ ভয়াবহ দুর্ঘটনা অনেকে আহত হয়েছে। বিএসবি হাসপাতালে সানি নামের একজনের মরদেহ আছে বাকী গুলো চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সাইফুল জানান আমি জীবনের ঝুঁকি নিয়ে ৬ জন উদ্ধার করেছি। নিহতরা হলেন ১ পলাশ দাশ(৩০) পিতা হরেন্দ্র দাশ ২ সানি দাশ (২২) পিতা প্রদীপ দাশ,সাং ঠাকুর সনির বাড়ি ভাটিয়ারী জলদাশ পাড়া ৩ নাছির (৪০) ৪ মুনছুর (৪৬)পিতা সেকান্দার মিয়া সাং মৌলভী পাড়া ৫ নং ওয়ার্ড ভাটিয়ারী, সীতাকুণ্ড চট্টগ্রাম,৫ প্রদীপ ৬ হাবিব ৭ সুজন। আহতরা হলেন ১ রনি ২ আনিস ৩ দিপু দাশ ৪ মিলন ৫ লিকন। বাকি ২৩ জন এর খবর নিখোঁজ রয়েছে।

অন্যদিকে শুক্রবার সকাল ৮ টা এলপিজি স্ক্র্যাপ জাহাজ কাটিং করার সময় পারলাইট পাউডার বিস্ফোরণ হয়ে দূর্ঘটনা ঘটেছে। এই সময়ে বেশ কিছু শ্রমিক নিহত হয়েছেন ও আহত হয়েছেন।

এলাকাবাসী জানান দূর্ঘটনাপর বিষয় টি মালিক পক্ষ ধামা চাপা দিতে গিয়ে শ্রমিক নিহত ও আহত সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়। দূর্ঘটনা সাথে সাথে শ্রমিক দের উদ্ধার করে চিকিৎসার জন্য ব্যাবস্থা করলে এত শ্রমিকের ক্ষতি হতো না বলেন জসীম উদ্দিন,রিয়াজ, সাহেদ,সাইদূল।

এই দিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান শিপইয়ার্ড বিস্ফোরণ হয়েছে বেশ কয়েকজন শ্রমিক নিহত ও আহত হয়েছেন। তাদের উদ্ধার কাজ চলছে। দূর্ঘটনার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনার স্থলে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান এর টি জি স্ক্র্যাপ জাহাজ কাটিং করার সময় বিস্ফোরণ হয়েছে বলে জানতে পারি। মূল বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

সীতাকুণ্ডে ফেরদৌস শিপইয়ার্ড গ্যাস বিস্ফোরণ নিহত ৮ আহত ১০

14 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com