
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম উপজেলার রাউজান থানার উরকিরচর ইউনিয়নের ২নং ওয়ার্ড পুর্বআবুরখীল তালুকদার পাড়া সার্বজনীন শ্মশান ও পল্লী উন্নয়ন পরিষদ ঝুন্টু বিকাশ বড়ুয়া সভাপতি এবং রতন বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ২৭ জন বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৬ই আগষ্ট) সন্ধ্যা ৭টায় তালুকদার পাড়ার সার্বিক উন্নয়নকল্পে শান্তিময় বিহারে এক সাধারন সভার আহবান করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিনবছরের জন্য(২০২৬-২০২৯) উক্ত কার্যকরি কমিটির অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি কুনাল বড়ুয়া,সহ-সভাপতি অপু বড়ুয়া, সহ-সাধারন সম্পাদক শিপলু বড়ুয়া, অর্থসম্পাদক রাজু বড়ুয়া, সহ-অর্থসম্পাদক অজিত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক চন্দন বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক পুলক বড়ুয়া, শ্মশান বিষয়ক সম্পাদকস্বপন বড়ুয়া, সহ-শ্মশান বিষয়ক সম্পাদক অসিম বড়ুয়া, দপ্তর সম্পাদক রানা বড়ুয়া জনি, সহ-দপ্তর সম্পাদক আশু বড়ুয়া, সহ-দপ্তর সম্পাদক সুজিত বড়ুয়া প্রমুখ।
কার্যকরী সদস্য- রুবেল বড়ুয়া, বিশ্বজিত বড়ুয়া, সাগর বড়ুয়া, রুপস বড়ুয়া, উজ্জল বড়ুয়া, জুয়েল বড়ুয়া রকি, নিরু বড়ুয়া, হিমেল বড়ুয়া, রতন বড়ুয়া, সবুজ বড়ুয়া, সুব্রত বড়ুয়া, নয়ন বড়ুয়া ও স্বাগত বড়ুয়া ।












