আনোয়ারায় ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ নারী গ্রেফতার

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় ৫১ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৪টার দিকে হাজীগাঁও এলাকায় মনোয়ারা বেগমের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় ঘরে তল্লাশি চালিয়ে ৫১ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার মনোয়ারা বেগম উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার কথিত ডাকাত সর্দার মোহাম্মদ আলীর স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, এ ঘটনায় মনোয়ারা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

আনোয়ারায় ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ নারী গ্রেফতার

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com