
চট্টগ্রাম : উপজেলাধীন ঐতিহ্যবাহী পশ্চিম আবুরখীল অজন্তা বিহারে ত্রৈ-মাসিক বর্ষাব্রত পালন উপলক্ষে পশ্চিম আবুরবীল জাগৃতি পরিষদের উদ্যোগে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী ও সন্ধর্মদেশনা অনুষ্ঠান মৈত্রী বারিধি ভদন্ত পরমানন্দ মহাথের সভাপতিত্বে গত ০৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া নন্দবংশ আর্ন্তজাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রখ্যাত বিদর্শনাচার্য ভদন্ত নন্দবংশ মহাথের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি ও বর্তমান উপদেষ্ঠা মন্ডলীর সদস্য বাবু রুপম মুৎসুদ্দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ কীর্তনিয়া ও সমাজসেবক বাবু নেপাল বড়ুয়া। উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি প্রকৌশলী রাহুল বড়ুয়া।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের সাধারণ সম্পাদক বাবু সিপাল বড়ুয়া এবং সরোজ বড়ুয়া সাজু, সাধারণ সম্পাদক, পশ্চিম আবুরখীল অজন্তা বিহার পরিচালনা কমিটি।
অনুষ্ঠানের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্ধর্তন সভাপতি রিমন বড়ুয়া। এছাড়া পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বাবু দোলক বড়ুয়া, আকাশ বড়ুয়া, হিরো বড়ুয়া মুন্না, সবুজ বড়ুয়া, ধ্রুব বড়ুয়া, টিনা বড়ুয়া, প্রিয়ন্ত বড়ুয়া, অভি তালুকদার, ইমেল বড়ুয়া, প্রমিত মুসূদ্দী, অনিক বড়ুয়া, রাজীব তালুকদার, উজ্জল বড়ুয়া, অনিল বড়ুয়া, সমাপ্তি তালুকদার, নিশীথা বড়ুয়া, সুপ্তরাজ বড়ুয়া, সুমেধ বড়ুয়া সান, আপন বড়ুয়া, জোতিষ তালুকদার এছাড়া উক্ত অনুষ্ঠানের বিহারপরিচালনা কমিটির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জাগৃতি পরিষদের সাহিত্য সম্পাদক টিনা বড়ুয়া ।












