জাগৃতির ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন উপলক্ষে মতবিনিময় সভা

সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : চট্টগ্রামের সামাজিক সংগঠন জাগৃতির ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটি সাধারণ সম্পাদক সোহেল রানা।

প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে সেবার খবর পৌঁছে দিতে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ওসমান।

তিনি জানান, ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক লায়ন্স ক্লাব চট্টগ্রাম জেলা ৩১৫ বি৪-এর সহযোগিতায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের কাছে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

উক্ত সভায় সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের সহযোগিতার মাধ্যমে ক্যাম্পের তথ্য সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন লায়নস ক্লাব চিটাগাং সেঞ্চুরিয়ান এর ডিরেক্টর লায়ন বিপুল কুমার বল ও কার্যকরী সংসদ সদস্যবৃন্দ।

Share this news as a Photo Card

জাগৃতির ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন উপলক্ষে মতবিনিময় সভা

27 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com