
বোয়ালখালী প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার হাজারীরচর গ্রামের ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির প্রবীণ চিকিৎসক প্রয়াত ডা. চারু চন্দ্র বড়ুয়ার প্রথম সন্তান অগ্রদূত বড়ুয়া (৬৩) গত রবিবার সকাল ১১ টার সময় চমেক হাসপাতালে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ভাই বোন, আত্নীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর স্ত্রী বর্তিকা বড়ুয়া পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এবং দুই ছেলে যথাক্রমে ফ্রান্স প্রবাসী অনিরুদ্ধ বড়ুয়া ও ডা. অরিন্দম বড়ুয়া টুটুল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে হাজারীরচর জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে তাঁর অনিত্য সভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্ধতন সহসভাপতি অধ্যাপক বিপুলানন্দ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেয়াগর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আর্যকীর্তি মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি ভদন্ত বিপস্সী মহাথের, প্রধান সর্ধম্মদেশক ছিলেন ড. প্রিয়দর্শী মহাথের, শরণশ্রী ভিক্ষুর উদ্বোধনী বক্তব্যের মধ্যে দিয়ে অনিত্য দেশনা করেন, শাসনপ্রিয় মহাথের, আর্যশ্রী থের, দীপানন্দ ভিক্ষু, বোধিশ্রী ভিক্ষু জ্ঞানরত্ন ভিক্ষুসহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ।
প্রয়াত অগ্রদূত বড়ুয়ার পারিবারিক পরিচিতি পাঠ করেন নীতিপূর্ণ বড়ুয়া।
শিক্ষক অরূপ বড়ুয়ার সঞ্চালনায় শ্রদ্ধা নিবেদন ও স্মৃতিচারণ করেন, ডা. মৃণাল কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক নুরুল আনছার হামেদী, প্রকৌশলী বিশ্বজিত বড়ুয়া, জয়সেন বড়ুয়া, এ্যাড. অরুন বড়ুয়া, মিলু বড়ুয়া, ব্যবসায়ী সমীরণ বড়ুয়া টিটু, আশীষ বড়ুয়া, জেষু চৌধুরী, পল্টু বড়ুয়া, ড. সবুজ বড়ুয়া শুভ, অধীর বড়ুয়া, অরূপ মুৎসুদ্দিসহ বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক নেতৃবৃন্দ। পঞ্চশীল প্রার্থনা করেন প্রকাশ বড়ুয়া।
পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন অগ্রদূত বড়ুয়া’র কনিষ্ঠ সন্তান ডা. অরিন্দম বড়ুয়া টুটুল।অনিত্য সভা শেষে উপস্থিত সকলের পুণ্যদানের মধ্যে দিয়ে প্রয়াতের পারলৌকিক শান্তি কামনা করে স্থানীয় শ্মশানে দাহকার্য সম্পাদন করা হয়।












