রাউজানে রক্ষাখালী ভবানী প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ও পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক : রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের রক্ষাখালী ভবানী প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর বিন্দু বিকাশ ঘোষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি দোলন বড়ুয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চম্পক বরন দাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, মানসম্মত শিক্ষা ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

রাউজানে রক্ষাখালী ভবানী প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক ও পরিচিতি সভা

02 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com