হাটহাজারীতে যানজট সৃষ্টি ও জনদূর্ভোগ তৈরি করার অপরাধে মোবাইল কোর্ট

সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম : যানজট নিরসনে ত্রিবেণী মোড় ও কাচারি সড়কে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হাটহাজারীতে উপজেলা প্রশাসন।

রবিবার (৩০ আগস্ট) বিকেলেমোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়,হাটহাজারী পৌরসভা কর্তৃক রামগড় সড়কের উভয়পাশে ত্রিবেণী মোড় ও কাচারি সডকে রাস্তা ও ফুটপাত দখল করে দোকান প্রশস্তকরণ, ময়লা ফেলে ড্রেন ভরাটকরণ ও মোড়ে অস্থায়ী দোকান বসিয়ে যানজট সৃষ্টি ও জনদূর্ভোগ তৈরি করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এছাড়াও অন্যান্য দোকানীকে সতর্ক করা হয়েছে যাতে

এ সময় বিভিন্ন অপরাধে ৫টি মামলায় ৪৫,হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, নিজ নিজ অবস্থান থেকে ফুটপাত ও রাস্তা দখল না করেন এবং প্রশাসনের নির্দেশনা মেনে জনগণের নিরাপদ সড়ক ব্যবহার ও চলাচলে সহযোগিতা করেন। অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

হাটহাজারীতে যানজট সৃষ্টি ও জনদূর্ভোগ তৈরি করার অপরাধে মোবাইল কোর্ট

31 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com