হাটহাজারীতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

সুমন পল্লব, হাটহাজারী, চট্টগ্রাম : “সৃজনশীল প্রতিভা বিকাশে সুনিপুন সোপান” এ প্রতিপাদ্যে হাটহাজারীতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’২৫ এর সনদ প্রদান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শনিবার জেলা পরিষদ কনভেনশন হলে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ হাটহাজারী পৌরসভা জোনের পরিচালক মুহাম্মদ কুতুব উদ্দীন জিষারের সভাপতিত্বে সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, আবুল কাশেম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উদ্বোধক ছিলেন, আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল।

দুপুর ২ টা থেকে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, শাহ আনোয়ার (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ হাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন, শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি, কেন্দ্রীয় পরিচালনা বোর্ড নির্বাহী পরিচালক মোহাম্মদ সাহেদুল আলম সাহেদ। বিশেষ বক্তা ছিলেন,  শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি, চট্টগ্রাম উত্তর জেলার সহ-সমন্বয়ক মোহাম্মদ ফারুক হোসাইন। সংগঠনের উপ পরিচালক দিদারুল আলম জিসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দীন, হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক মোঃ নুরুল করিম তারেক, মেখল ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাহেদা আখতার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকবাল, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, মেখল ইউপি সদস্য সৈয়দ নেজাম উদ্দিন, সংগঠনের উত্তর জেলার সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক হুসাইন মুহাম্মদ এরশাদ, আইডিয়্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফয়সাল করিম চৌধুরী, আল খায়র ফাউন্ডেশনের চেয়ারম্যান মাও. রফিকুল ইসলাম কাদেরী, পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক মুহাম্মদ মহি উদ্দিন মহিন। এসময় বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর প্রথম শিক্ষক তার মা। মা’ই প্রথম তার সন্তানকে শিক্ষার বুলি দিয়ে থাকেন। তাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষা তথা নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে মা বাবার বিকল্প নাই। বক্তারা বলেন, এক সময় সরকারিভাবে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তির ব্যবস্থা ছিল কিন্তু যুগের পরিবর্তনে আজকে প্রাথমিক থেকে শুরু করে প্রতিটা শ্রেণীতে বৃত্তি চালু হয়েছে বিভিন্ন সংগঠনের কারণে। এর দ্বারা শিক্ষার্থীদের মেধা বিকাশে দারুন কাজ করছে। বোর্ড পরীক্ষায় সাহস সঞ্চার হচ্ছে। কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল হিশাম ও সুতপা নাথ ঐশী। জানা গেছে, ২৪ তম বৃত্তি পরীক্ষায় সারাদেশে অর্ধ লক্ষের অধিক শিক্ষার্থী অংশগ্রহন করেছে। সারাদেশে একই সময়ে একই প্রশ্নে বৃত্তি অনুষ্ঠিত হয়েছে। হাটহাজারী পৌরসভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শ ৪৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১১৯ জন টেলেন্টপুলসহ বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে।

হাটহাজারী পৌরসভার ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী পৌরসভার সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহাবুল আলম, ব্যবসায়ী মুহাম্মদ আরিফ সিদ্দিকী প্রমুখ।

Share this news as a Photo Card

হাটহাজারীতে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

30 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com