এ্যাড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পরিবেশ রক্ষা বিষয়ক আলোচনা সভা

সঠিক খবর ডেস্ক : চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী ও চট্টগ্রাম মহানগরীর সুন্দর পরিবেশ রক্ষায় আমাদের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০শে আগস্ট রবিবার সন্ধ্যা সাতটায় নগরীর আশফি রঙ্গম টাওয়ারে অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সংস্থার প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় সংগঠনের সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ হেফাজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত সভায় চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলী ও চট্টগ্রাম মহানগরীর সুন্দর পরিবেশ রক্ষায় আমাদের করণীয় বিষয়ে উপস্থিত সকলে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মনজুরুল কাদের ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিশুসাহিত্যিক কুতুবউদ্দিন বখতেয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন ও মোঃ মনসুর আলী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- কর্ণফুলী চট্টগ্রামের প্রধান নদী। প্রতিনিয়ত ময়লা আবর্জনা এই নদীতে ফেলা হচ্ছে। আমাদের অসচেতনতা ও যথাযথ সংরক্ষণের অভাবে এই নদী আজ হুমকির মুখে পড়েছে। এভাবে চলতে থাকলে কর্ণফুলীকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। তিনি আরো বলেন, কর্ণফুলী রক্ষার জন্য আমাদের নিজনিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

আলোচকদের অভিমত- আমাদের পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। প্রতিনিয়ত যেভাবে বৃক্ষ নিধন করা হচ্ছে, যেভাবে পাহাড় কাটা হচ্ছে, যেভাবে ইটভাটা তৈরি হচ্ছে এভাবে চলতে থাকলে মানব সভ্যতা এক সময় হুমকির সম্মুখীন হবে। পিলিথিনের যত্রতত্র ব্যবহার তেমনিভাবে মাটি দূষণ করছে, ঠিক তেমনিভাবে মানব দেহে দারুণ প্রভাব পড়ছে। চট্টগ্রাম শহরের চারপাশে নালা নর্দমা ও খাল পলিথিনে ভরপুর, ফলে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় নগরীর চারপাশ। এভাবে পরিবেশ নষ্ট হতে থাকলে অচিরেই বসবাসের অযোগ্য হয়ে পড়বে আমাদের পরিবেশ। তাই পরিবেশ ও জলবায়ু রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে এবং সরকারকে যথাযথ ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরো বলেন দেশ ও জাতিকে স্বচ্ছ দূষণমুক্ত করে গড়ে তুলতে হলে প্রকৃতিকে রক্ষা করতে হবে বিষাক্ত গ্যাস, ধোঁয়া, ক্ষতিকর, প্লাস্টিক, পলিথিন অবশ্যই বন্ধ করতে হবে এবং বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে কর্ণফুলী নদীকে বাঁচাতে হবে, কর্ণফুলী নদীর দুকূলে মিল ফ্যাক্টরির তরল বর্জ্যসহ শহরের যাবতীয় আবর্জনা নদীতে প্রবেশ বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাম্মৎ বিলকিস বেগম, সাংবাদিক মোঃ আক্তার হোসেন, সংগঠনের অর্থ সম্পাদক লিটন কান্তি বড়ুয়া, সংগঠক মোহাম্মদ নাসিরুদ্দিন জসিম, মোহাম্মদ মিজানুর রহমান, সমাজসেবক মোহাম্মদ মনসুরুল হক এবং মোহাম্মদ সেলিম ও শাকিল প্রমুখ।

Share this news as a Photo Card

এ্যাড ভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পরিবেশ রক্ষা বিষয়ক আলোচনা সভা

31 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Facebook.com/sathikkhabor
www.sathikkhabor.com